৩৫ জেলায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

সংবাদপত্র প্রতিবেদক
আকিজ গ্রুপ ছবি: সংগৃহীত
আকিজ গ্রুপ ছবি: সংগৃহীত

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড তাদের ডিপো বিভাগে হিসাবরক্ষক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড

পদের নাম: হিসাবরক্ষক

বিভাগ: ডিপো

লোকবল নিয়োগ: ৭০ জন 

শিক্ষাগত যোগ্যতা: বিকম/বিবিএস/বিবিএ পাশ 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ফরিদপুর, খুলনা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বি-বাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট, কিশোরগঞ্জ, বগুড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, শেরপুর, জামালপুর, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও পিরোজপুর।

বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৯,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২০,০০০ টাকা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা (কর্মী ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য), ব্যাচেলর আবাসন সুবিধা, মোবাইল ও ইন্টারনেট বান্ডেল। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত