রমজানে যে ৭ ইবাদত করার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। দেশটিতে বুধবার থেকে শুরু হয়ে আজকে রমজানের দ্বিতীয় দিন। মুসলিম উম্মাহ ও সৌদি নেতাদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান।

শুভেচ্ছার পাশাপাশি তিনি মুসলিমদের আহ্বান জানিয়েছেন এ মাসে নিম্নলিখিত সাতটি ইবাদতে মনোযোগ দিতে—

নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার করা, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া, আল্লাহর জিকির।

গ্র্যান্ড মুফতি বলেন, রোজা পালন ও তারাবির রাতের ইবাদতে মুসলিমরা যেন সফল হয় এবং তাদের সব নেক আমল আল্লাহ কবুল করেন। 

তিনি আরও বলেন, রমজান হচ্ছে তাকওয়া ও নেকির মাস, তাই গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকা জরুরি।

তিনি দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, রমজান যেন মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, বরকত, ঈমান ও সমৃদ্ধি নিয়ে আসে।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত