ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোস্যালে একথা নিজেই জানিয়েছেন। তবে, মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে জানানো হয়নি।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাডরিনো লোপেজ দেশের সব সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'ভেনেজুয়েলার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। আমরা একত্রিতভাবে প্রতিরোধ গড়ে তুলব। মাদুরোর নির্দেশ অনুসারে দেশের সব সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে।'