মাত্র পাঁচ বছরেই রেসিং লাইসেন্স, বিশ্বকে চমকে দিল চীনের এই শিশু

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 চীনের এক ক্ষুদে রেসিং প্রতিভা বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। মাত্র পাঁচ বছর বয়সে রেসিং লাইসেন্স পাওয়ায় তাকে দেশের সবচেয়ে কম বয়সি লাইসেন্সপ্রাপ্ত রেসিং চালক হিসেবে ধরা হচ্ছে। এই প্রতিভাবান শিশুর নাম শাও জিয়ান।

খুব অল্প বয়স থেকেই মোটরস্পোর্টসের প্রতি তার আগ্রহ তৈরি হয়। প্রায় এক বছর বয়সে সে রেসিং সিমুলেটর গেম খেলতে শুরু করে, যা তার মধ্যে গাড়ি চালানো ও রেসিংয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে।

এরপর মাত্র দুই বছর আট মাস বয়সে সে গো-কার্ট চালানো শুরু করে। চার বছর বয়সেই বিভিন্ন রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করে সে।

তার দক্ষতা আরও স্পষ্ট হয়ে ওঠে একটি আন্তর্জাতিক রেসিং সিমুলেটর প্রতিযোগিতায়। সেখানে ১০ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে সে ২৭তম স্থান অর্জন করে।

অল্প বয়সেই অসাধারণ এই সাফল্যের কারণে অনেক গণমাধ্যম শাও জিয়ানকে চীনের সবচেয়ে কম বয়সি পেশাদার রেসিং চালক হিসেবে উল্লেখ করছে।

বিষয়:

চায়না শিশু
এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত