‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘নিরাপত্তা অঞ্চল’ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের বাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, তিনি সেনাবাহিনীকে লেবাননে আরও কিছু নতুন অবস্থান দখলের নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইলের সীমান্তবর্তী বসতিগুলোতে যাতে আর গোলাবর্ষণ না হয়, সে জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি সেনাবাহিনীকে লেবাননে অতিরিক্ত নিয়ন্ত্রণযোগ্য এলাকা দখলের অনুমোদন দিয়েছি।’
মঙ্গলবার (৩ মার্চ) ভোরের দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরাইল।বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই হামলা চালায় ইসরাইলি বাহিনী।
লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র একদিনে দেশটিতে ইসরাইলের হামলায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দেড়শতাধিক।