গাজার ‘শান্তি পর্ষদে’ যুক্ত হতে পুতিনকে আহ্বান

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে ঘোষণা করা ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ যুক্ত হতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) মস্কোতে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

পেসকভ বলেন, ‘রাশিয়া এখন প্রস্তাবটি পর্যালোচনা করছে’।

তিনি বলেন, ‘হ্যাঁ, সত্যিই কূটনৈতিক মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন এই ‘কাউন্সিল অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। আমরা এখন এই প্রস্তাবের সব দিক খতিয়ে দেখছি। পাশাপাশি সব বিষয় পরিষ্কার করতে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগের আশাও করছি।’

এর আগে শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, এই বোর্ড গাজায় ইসরাইলের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গাজার পুনর্গঠন, আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ, কৌশলগত তদারকি এবং শান্তি ও উন্নয়নের পথে অগ্রগতির জবাবদিহি নিশ্চিত করবে।

এছাড়া যুক্তরাষ্ট্র ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) গঠন করেছে, যা ট্রাম্পের গাজা সংঘাত অবসানের সমন্বিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। এর পাশাপাশি একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং এনসিএজি-কে সহায়তার জন্য একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে।

এই গাজা বোর্ডে যোগ দেওয়ার জন্য ট্রাম্প আরও কয়েকজন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন, যার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও রয়েছেন। 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত