হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রেমে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে সম্পর্কের ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় নেটিজেনদের মাঝে গুঞ্জন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরেই এ উত্তেজনা এখন তুঙ্গে। ভাইরাল সেই ছবিগুলোতে তাদের দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেলেও আদতে এর পেছনে ভিন্ন এক সত্য লুকিয়ে আছে।

এক্স’-এর (সাবেক টুইটার) একটি অ্যাকাউন্ট থেকে ইলন মাস্ক ও সিডনি সুইনির কিছু ছবি পোস্ট করা হয়েছে। এর মধ্যে একটি ছবিতে তাদের দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। অন্য ছবিতে তারা একে অপরের দিকে তাকিয়ে আছেন। আরেক ছবিতে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ভিড়ের মাঝে তারা একসঙ্গে হাঁটছেন। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ইলন মাস্ক ও সিডনি সুইনি একে অপরের সঙ্গে ডেট করছেন। আর তা মুহূর্তেই লাখ লাখ মানুষের নজরে আসে; বিশ্বজুড়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে যায়।

এ বিষয়ে কিছু আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সাইটটি নিয়ে অনুসন্ধানে নামে। তাতে উঠে আসে— ছবিগুলো আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড। যার মাধ্যমে এই ভুয়া ছবিগুলো সৃষ্টি হয়েছে।

গুগল জেমিনি এআইয়ের বিশেষ টুল ‘সিনথ আইডি ডিটেক্টর’ -এর মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে, ছবিগুলোতে এআইয়ের ডিজিটাল জলছাপ রয়েছে। এগুলো প্রযুক্তির কারসাজি ছাড়া আর কিছুই নয়।

গুগল, কিংবা ইয়াহু’র মতো সার্চ ইঞ্জিনগুলোতেও এ জুটির প্রেমের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ইলন মাস্ক ও সিডনি সুইনির মতো বড় দুই তারকার মধ্যে সত্যিই কোনো সম্পর্ক থাকলে তা অবশ্যই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হতো।

এদিকে বর্তমানে জনপ্রিয় মিউজিক ম্যানেজার স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্কে রয়েছেন সিডনি সুইনি। গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের দুজনকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত