যশোর ৮৫ শার্শ‘-১ আসন এর সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাী দল বিএনপি ক্ষমতায় আসলে শার্শাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করব।সেই সাথে বেনাপোল স্থল বন্দরকে আধুনিকায়ন করা হবে। আপনারা জানেন ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশের মানুষ স্বস্থি ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট সরকারকে আবারও ক্ষমতায় আনার পাঁয়তারা করা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বিগত সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না। বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নবেম্বর) বাগআচড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আছাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে বাগআচড়া হাইস্কুল মাঠে প্রধান অতথি হিসাবে মফিকুল হাসান তৃপ্তি বলেন, ‘আমরা বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছি অভ্যুথানের মধ্য দিয়ে; কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের আসেনি। যেদিন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। দেশে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার কায়েম হবে। সর্বোপরি এতে দেশ বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে এবং ন্যায়বিচার কায়েম হবে। যদি সামাজিক ন্যায়বিচার না আসে তাহলে মানুষের মর্যাদা, সমতা কোনোটাই ফিরে আসবে না। সে জন্যই আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে।তিনি আরো বলেন জামত ইসলামীর নেতারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। আসলে স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম পিআর পদ্ধতি কি তা নিজেরাই জানে না। এরা সুবিধাবাদী কখনো বিএনপির সাথে কখনো আওয়ামীলীগের সাথে জোট বাধে।আর ধর্মের দোহাই দিয়ে এরা নীরিহ মানুষকে ভুল ভাল বুঝাচ্ছে। মানুষের বুঝতে হবে জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস নয়।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি মহাসিন কবির যুগ্মসাধারন সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা যুবদলের ষুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাছিমুল গনি বল্টু, সাহাবুদ্দিন আহমেদ সহ বিএনপির অঙ্গসংগঠন এর সকল নেতৃবৃন্দ।